চট্টগ্রামে অস্ত্র মামলায় দুই জনকে ১০ বছর কারাদণ্ড

চট্টগ্রাম ব্যুরো
০১ আগস্ট ২০১৭, ১৮:১৯আপডেট : ০১ আগস্ট ২০১৭, ১৮:১৯

আইন-আদালত অস্ত্র মামলায় দুই ব্যক্তিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। মঙ্গলবার (১ আগস্ট) জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হোসনে আরা এ রায় দেন।

আদালতের পিপি অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আবু সৈয়দ ও নুর আলী। বর্তমানে দুজনই পলাতক রয়েছেন।

অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, ‘২০০১ সালে দায়ের করা একটি অস্ত্র মামলায় আবু সৈয়দ ও নুর আলীকে আদালত ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন। পাঁচজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এই রায় দেন।’ 

আদালত সূত্রে জানা যায়, ২০০১ সালের ১৭ জানুয়ারি নগরীর বহদ্দারহাট এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ আবু সৈয়দ ও নুর আলীকে গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশ দুই জনকে আসামি করে অস্ত্র আইনে একটি মামলা করেন। একই বছরের ২৭ মে ওই মামলায় আদালতে আভিযোগপত্র দাখিল করা হয়। ২০০২ সালের ১০ মে অভিযোগ গঠনের মাধ্যমে আদালতে মামলার বিচার কাজ শুরু হয়।

/বিএল/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম