দুর্নীতি মুক্ত সেবা না দিলে কারাগারে: দুদক চেয়ারম্যান

চট্টগ্রাম ব্যুরো
০২ আগস্ট ২০১৭, ১৫:২২আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১০:১১

দুদকের মতবিনিময় সভা দুর্নীতি মুক্ত সেবা দিতে ব্যর্থ হলে সরকারি কর্মকর্তাদের কারাগারে যেতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

বুধবার (২ আগস্ট) চট্টগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। দুর্নীতির অভিযোগের প্রকৃতি বিষয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অবহিত করতে দুদক এই আলোচনা সভার আয়োজন করে।

দুদক চেয়ারম্যান বলেন, ‘জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ জিতে নাই। জনগণকে যে সেবা দেওয়ার কথা তা নিশ্চিত করুন। দুর্নীতিমুক্ত সেবা দিতে হবে। ব্যর্থ হলে আপনাদের (সরকারি কর্মকর্তা) জেলে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘শুধু ঘুষ খাওয়া কি দুর্নীতি? অবশ্যই না। ১০ দিন ফাইল ফেলে রাখলেন এটাও দুর্নীতি। আমি স্পষ্টভাবে বলতে চাই আইন মানুন, পদ্ধতি মেনে চলুন, চাপ সহ্য করে কাজ করে যান।’

তিনি বলেন, ‘আমরা গত এক বছরে ৮টি বিভাগের ৫৫০ জনকে গ্রেফতার করেছি। অনেকে মনে করেন তারা আইনের ঊর্ধ্বে উঠে গেছেন। আমার যাদের ধরেছি, তারা এ দেশেরই মানুষ। যাদেরকে ধরেছি তারা সবাই শিক্ষিত। তাদের কেউ ব্যবসায়ী, কেউ সরকারি কর্মকর্তা।’

বিভাগী কমিশনার রুহুল আমিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় চট্টগ্রামের বিভিন্ন সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন সরকারি সংস্থার দুর্নীতির অভিযোগগুলো সবার মাঝে তুলে ধরা হয়। পরে দুদক চেয়ারম্যান বিভিন্ন সংস্থা থেকে আসা প্রতিনিধিদের কাছে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের দুর্নীতি রোধে করণীয় বিষয়ে মতামত জানতে চান।

এ সময় জেলা প্রশাসক জিল্লুর রহমান বলেন, ‘জেলা প্রশাসনে সবচেয়ে বেশি দুর্নীতি হয় ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায়। এই শাখা নিয়ে আমাদের কাছে প্রায়ই অভিযোগ আসে। একজন জেলা প্রশাসক হিসেবে আমি অনেক কাজ করি, আবার আমার অনেক ত্রুটিও আছে।’

তিনি বলেন, ‘একজন মানুষ হয়রানিমুক্তভাবে, দুর্নীতিমুক্তভাবে সেবা পায় কিনা সেটা আমাদের দেখা উচিত। তৃণমূলের এমন অনেক মানুষ আছে, যারা ঊর্ধ্বতনস্থ কর্মকর্তাদের কাছে আসার প্রবেশাধিকারও পায় না।’

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক