নকল সনদে নিয়োগ দেওয়ায় অধ্যক্ষসহ তিন শিক্ষক গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি
০২ আগস্ট ২০১৭, ১৯:১০আপডেট : ০২ আগস্ট ২০১৭, ১৯:১০

নকল সনদে নিয়োগ দেওয়ায় অধ্যক্ষসহ তিন শিক্ষক গ্রেফতার

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজে অধ্যক্ষ আবদুল মোতালেবসহ ৩ শিক্ষককে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুপুরে দুদকের নোয়াখালী আঞ্চলিক কার্যালয় থেকে তাদের গ্রেফতার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। অধ্যক্ষ আবদুল মোতালেব জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি’র) কমলনগর উপজেলা সভাপতি।

গ্রেফতারকৃত অন্যরা হলেন, ওই কলেজের সহকারী অধ্যাপক (ব্যবস্থাপনা) ফখরুল ইসলাম ও প্রভাষক (কম্পিউটার) আক্তার হোসেন।

মামলার বাদী ও ওই কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক আবদুর রব চৌধুরী জানান, ১৯৯৬ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত বিভিন্ন সময় নকল সনদে শিক্ষক ফখরুল ইসলাম, আক্তার হোসেন ও নুরুল করিম আজাদ (সহকারি অধ্যাপক, ইসলাম শিক্ষা) কলেজে চাকরি নেয়। কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব তাদের অসাধু উপায়ে চাকরি পেতে সহায়তা করেন। এ ঘটনায় চলতি বছরের জানুয়ারিতে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ বিশেষ আদালতে মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তের জন্য নোয়াখালী দুদককে নির্দেশ দেয় আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক আল মামুন জানান, তদন্তকালে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এতে কলেজের অধ্যক্ষসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অপর সহকারী অধ্যাপক নুরুল করিম আজাদের অভিযোগ সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/জেবি/

আরও পড়তে পারেন: ফুলবাড়ীতে দুই স্কুল ছাত্র নিখোঁজ

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম