জেলের জাল দিয়ে মাছ শিকারে পরিকল্পনামন্ত্রী

মাসুদ আলম, কুমিল্লা
০৬ আগস্ট ২০১৭, ০৫:০৯আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ০৭:৩৯
image

 

 

মাছ ধরতে খালে জাল ছুড়ে দিচ্ছেন পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস) জেলের হাতের জাল নিয়ে নিজেই মাছ শিকার করলেন। তার মাছ শিকারের ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। এর আগে বর্তমান সরকারের মন্ত্রী,এমপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কেউ মাটি কেটে, কেউবা ফুটপাতে দাঁড়িয়ে চা-বিস্কুট খেয়ে, কেউ রিকশা বা মোটরসাইকেল চালিয়ে,অ্যাম্বুলেন্স চালিয়ে রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়ে, আবার কেউবা গান গেয়ে দেশজুড়ে বেশ আলোচিত হয়েছেন। এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন সরকারের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

নিজের নির্বাচনী এলাকা কুমিল্লার নাঙ্গলকোটে যাওয়ার সময় হঠাৎ এক জেলেকে দেখে রাস্তায় গাড়িবহর থামিয়ে দিলেন মন্ত্রী। জেলে স্থানীয় একটি খালে জাল ফেলছেন। জেলেকে জাল ফেলতে দেখে মন্ত্রী গাড়ি থেকে নামেন। ওই জেলের হাত থেকে জাল নিয়ে নিজেই খালে জাল ফেললেন। পরে  মন্ত্রীর মাছ ধরার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গত দু’দিন ধরে এই ছবি ফেসবুকে  ভাইরাল হয়ে আছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৪ আগস্ট) পরিকল্পনামন্ত্রী তার নিজ নির্বাচনি এলাকা কুমিল্লা নাঙ্গলকোটের একটি সভায় যাচ্ছিলেন। উপজেলার ঢালুয়া এলাকায় ওই সময় স্থানীয় এক জেলে জাল দিয়ে খালে মাছ শিকার করছিলেন। মন্ত্রীর গাড়িবহরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ, অন্যান্য কর্মকর্তা ও দলীয় নেতা-কর্মীরা কিছু বুঝে ওঠার আগেই মন্ত্রী ওই জেলের কাছ থেকে জালটি নিজের হাতে নেন। তিনি জাল দিয়ে ওই খালে মাছ শিকার করেন।

দলীয় নেতাকর্মীরা জানান, পরিকল্পনামন্ত্রী প্রায়ই বিভিন্ন জনসভায় ও  সেমিনারে বলেন, ‘আমি খেটে খাওয়া বাবার সন্তান। আমি কৃষকের ছেলে। আমি গ্রামের ছেলে, গ্রামেই আমার বেড়ে ওঠা।’ জাল হাতে নিয়ে মাছ শিকারের ঘটনা থেকে মন্ত্রীর কথাই আবারও প্রমাণিত হলো।

মন্ত্রীর গাড়িবহরে থাকা সাংবাদিক ফিরোজ মিয়া জানান, জাল হাতে নিয়ে মন্ত্রীর মাছ ধরার এ দৃশ্য সত্যিই মানুষকে মুগ্ধ করেছে। তিনি যে শৈশবের কথা এখনও ভুলতে পারেননি। তিনি যে গ্রামীণ জনপদের মানুষের মাঝে মিশে আছেন তা প্রমাণ করলেন।’ 

আহম্মেদ জামান মাসুদ নামে একজন ফেসবুকে লিখেছেন,‘বাংলার গর্ব, কুমিল্লার অহংকার। বিশ্ব পরিমণ্ডলে যার পরিচিতি, মাননীয় পরিকল্পনামন্ত্রী, আ হ ম, মুস্তফা কামাল (লোটাস) নিজ এলাকায় জাল হাতে নিয়ে বিজয়পুর খালে। আপনি প্রমাণ করলেন, সব কিছু আপনার জানা আছে। আপনার জন্য শুভ কামনা।’

শিহাব নামে আরেকজনের ফেসবুক স্ট্যাটাস , ‘একজন খাঁটি বাঙালির মধ্যে যত গুণাগুণ থাকা উচিৎ, তা সবকিছুই পরিলক্ষিত হয়- আমাদের নেতা পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল লোটাস কামাল (এমপি) এর মাঝে। উনি হৃদয়ে ধারণ করেন মা-মাটির বাংলাদেশ।’

এমএইচ/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম