নির্যাতিত শিশুদের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের

চট্টগ্রাম ব্যুরো
০৭ আগস্ট ২০১৭, ০৪:০৭আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১০:০৬

নির্যাতিত শিশুদের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের শিশুদের সব ধরনের আইনি সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা। রবিবার (৬ আগস্ট)জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক কর্মশালায় তিনি এ আশ্বাস দেন।

শিশু বিষয়ক কর্মকাণ্ডে নিয়োজিত পুলিশ সদস্যদের শিশু আইন ২০১৩ সম্পর্কে ধারণা দিতে এ কর্মশালার আয়োজন করে জেলা পুলিশ।

এসময় নুরে আলম মিনা বলেন, ‘নির্যাতিত শিশুদের সব ধরনের সহায়তা দেওয়া হবে। নির্যাতনকারী যতো প্রভাবশালী হোক কাউকে ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘শিশু অধিকার সংরক্ষণে পুলিশ সদস্যদের সচেতন থাকতে হবে। শিশু আইন সম্পর্কে আসাদের সবার যথাযথ জ্ঞান থাকা প্রয়োজন, অন্যাথায় আমরা শিশুদের সুরক্ষা দিতে পারবো না।’

কর্মশালায় চট্টগ্রামের ৩২ জন কর্মকর্তা অংশ নেন। জেলা পুলিশ সুপারের সভাপতিত্বে কর্মশালায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুন্সি মো. মশিয়ার রহমান।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম