নবীনগরে জমিতে পড়ে থাকা তেলের ট্যাংকগুলো ফাইটার বিমানের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৭, ১৮:৩২আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ১৮:৫৫

নবীনগরে জমিতে পরে থাকা তেলের ট্যাংকগুলো ফাইটার বিমানের ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের নীলনগর গ্রামের ধানি জমি থেকে উদ্ধার হওয়া তেলের ট্যাংকগুলো ছিল বিমান বাহিনীর ফাইটার বিমানের। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে এগুলো উদ্ধার করা হয়। পরে রাতেই বিমান বাহিনীর একটি প্রতিনিধি দলের কাছে তেলের ট্যাংকগুলো হস্তান্তর করে নবীনগর থানা পুলিশ।

নবীনগর থানার ওসি আসলাম শিকদার জানান, মঙ্গলবার দুপুরে স্থানীয় গ্রামবাসীর মাধ্যমে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে প্রায় ১৪/১৫ ফুট লম্বা বিমানে ব্যবহৃত তেলের ট্যাংক দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে বিমান বাহিনীর পক্ষ থেকে এ ব্যপারে থানায় যোগাযোগ করা হয়। রাতে বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার শফিকুর রহমানের নেতৃত্বে ২০ সদস্যের একটি প্রতিনিধি দল নবীনগর থানায় আসে। পরে তাদের কাছে তেলের ট্যাংকারগুলো হস্তান্তর করা হয়। নবীনগরে জমিতে পরে থাকা তেলের ট্যাংকগুলো ফাইটার বিমানের

ওসি আসলাম শিকদার আরও জানান, যান্ত্রিক ত্রুটির কারণে তেলের ট্যাংকারগুলো খসে জমিতে পড়েছিল বলে বিমানবাহিনীর পক্ষ থেকে তিনি জানতে পেরেছেন। পরে রাতে তেলের ট্যাংকগুলো নিয়ে ঢাকায় ফিরে যান বিমান বাহিনীর প্রতিনিধি দলের সদস্যরা।

/এফএস/

আরও পড়ুন- নবীনগরে পরিত্যক্ত অবস্থায় বিমানের তেলের ট্যাংক উদ্ধার

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম