ষষ্ঠ শ্রেণির শিশুকে ধর্ষণ, কৌশলে গর্ভপাত

কুমিল্লা প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৭, ১৯:৪৮আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ১৯:৪৮

কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে (১২) দুই বছর যাবত ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের কারণে শিশুটি এক পর্যায়ে অন্তসত্ত্বা হয়ে পড়ায় তাকে কৌশলে গর্ভপাত করিয়ে দেওয়া হয়। গর্ভপাতের পর শিশুটি এখন হাসপাতালে ধুঁকছে। ওই শিশুর বাবা বুধবার (৯ আগস্ট) থানায় মামলা দিলে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করে।

দুই বছর ধরে ধর্ষণের অভিযোগে গ্রেফতার রাসেল (২২) মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউপির ভবানীপুর গ্রামের আবদুল জলিলের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রাসেল নানা কৌশল ব্যবহার করে বিয়ের প্রলোভন দিয়ে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে জোর করে শারীরিক সম্পর্ক তৈরি করে। একপর্যায়ে মেয়েটি গর্ভবতী হয়ে পড়লে পরিবার বিষয়টি জানতে পেরে রাসেলকে বিয়ের জন্য চাপ দেয়। রাসেল কৌশল খাটিয়ে সবার অজান্তে মেয়েটিকে গর্ভপাতের ওষুধ খাইয়ে দেয়। ওষুধ খাওয়ার পর মেয়েটি জ্ঞান হারিয়ে ফেলে। এ অবস্থায় পরিবার তাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে মেয়েটি মৃত ছেলে সন্তান প্রসব করে। তারপর মেয়েটির শারীরিক অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বলেন, ‘মেয়েটির বাবা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ প্রতারক রাসেলকে গ্রেফতার করে। এছাড়া রাসেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯এর (১) ধারায় প্রতারণা ও ধর্ষণের মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের পর বুধবার দুপুরে কুমিল্লা জেল-হাজতে পাঠানো হয়েছে।’

/এফএস/ 

আরও পড়ুন- মায়ের কোলে না ফেরা পর্যন্ত ঝুঁকিমুক্ত নয় তৌফা ও তহুরা

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম