আগামী পাঁচ বছরে ৫০ বছর এগিয়ে যাবে চট্টগ্রাম: সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম ব্যুরো
১২ আগস্ট ২০১৭, ১৭:১৮আপডেট : ১২ আগস্ট ২০১৭, ১৭:১৮

আগামী ৫ বছরে বন্দর নগরী চট্টগ্রাম ৫০ বছর এগিয়ে যাবে, বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম। শনিবার দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

মতবিনিময় সভায় সিডিএ চেয়ারম্যানসহ অন্যরা আবদুচ ছালাম বলেন, ‘২০১১ সালে নগরীর লালদিঘির মাঠে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই থেকে আজ পর্যন্ত তিনি একদিনের জন্যেও চট্টগ্রামকে ভোলেন নাই। ২০১১ সাল থেকে এখানে যে উন্নয়ন শুরু হয়েছে, তা একদিনের জন্যও থামেনি। আগামী ৫ বছরে চট্টগ্রাম ৫০ বছর এগিয়ে যাবে। তবে তার জন্য শর্ত হচ্ছে সরকারের ধারাবাহিকতা বজায় থাকতে হবে।’

পাঁচ বছর পর চট্টগ্রাম জলাবদ্ধতামুক্ত, যানজটমুক্ত, শিল্পবান্ধব নগরীতে পরিণত হবে উল্লেখ করে সিডিএ চেয়ারম্যান বলেন, ‘জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় নগরীতে ৩৬টি খালের মাটি উন্নয়ন, খনন ও অপসারণ করা হবে। নগরীর ৪৮টি পিসি গার্ডার ব্রিজ প্রতিস্থাপন করা হবে। জলাবদ্ধতা থেকে নগরবাসীকে মুক্তি দিতে আগামী ৩ বছরের মধ্যে নগরীর ২৮টি খালের মুখে স্লুইচ গেইট নির্মাণ করা হবে।’

আবদুচ ছালাম বলেন, ‘পত্রিকায় দেখলাম লেখা হয়েছে অভিভাবকহীন চট্টগ্রাম। ওইটা দেখে ব্যথিত হয়েছি। খোদ প্রধানমন্ত্রী যেখানে চট্টগ্রামের অভিভাবকের দায়িত্ব নিয়েছেন, সেখানে চিন্তার কিছু নেই। চট্টগ্রামের উন্নয়ন অব্যাহত আছে, থাকবে। আগামী ৫ বছরে এখানে এক লাখ কোটি টাকার শিল্পায়ন হবে।’

সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদিত ‘জলাবদ্ধতা নিরসন প্রকল্প’সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প তুলে ধরতে সিডিএ এই মতবিনিময় সভার আয়োজন করে। সভায় সিডিএ চেয়ারম্যান সিডিএ’র প্রস্তাবিত, বাস্তবায়নাধীন ও বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের বর্তমান অবস্থা তুলে ধরেন।

উল্লেখ্য, এর আগে গত বুধবার (৯ জুলাই) চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে ‘খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক মেগা প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেওয়া হয়। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৬১৬ কোটি ৫০ লাখ টাকা।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম