সিইউজের প্রতিবাদ কর্মসূচি স্থগিত

চট্টগ্রাম ব্যুরো
১৪ আগস্ট ২০১৭, ০১:২৮আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ০১:৩৩

চট্টগ্রাম চট্টগ্রামের জেলা প্রশাসকের অশোভন আচরণের প্রতিবাদে সোমবার সকালে সাংবাদিকদের ডাকা কর্মসূচি স্থগিত করা হয়েছে। রবিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় সার্কিট হাউজে অনুষ্ঠিত বৈঠকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহার অনুরোধের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

বৈঠকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশ্বাস দেন, তিনি জেলা প্রশাসককে সঙ্গে নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সঙ্গে বৈঠক করবেন। তাই ওই সময় পর্যন্ত এই কর্মসূচি স্থগিত রাখার কথা জানান সাংবাদিক নেতারা। বিভাগীয় কমিশনার জন্মাষ্টমী উপলক্ষে কর্মসূচি স্থগীতের জন্য অনুরোধ করলে সাংবাদিক নেতারা তাতে সম্মতি জানান।

বৈঠকে বক্তব্য রাখেন সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, প্রেসক্লাব সভাপতি কলিম সরোয়ার, বিএফইউজে সহ সভাপতি শহীদ উল আলম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, সিইউজে’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, প্রেসক্লাবের সাধারষ সম্পাদক শুকলাল দাশ, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ রিটন, সিনিয়র সাংবাদিক মাঈনুদ্দিন দুলাল, চ্যানেল ২৪ এর আঞ্চলিক সম্পাদক কামাল পারভেজসহ আরও অনেকে।

প্রশাসনের পক্ষে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মিজানুর রহমান।

এর আগে গত বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে মাসিক আইনশৃঙ্খলা কমিটির বৈঠক থেকে যুমনা টিভির স্টাফ রিপোর্টার হোসাইন জিয়াদসহ একাধিক টেলিভেশনের রিপোর্টারদের জোরপূর্বক বৈঠক থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে সোমবার প্রতিবাদ সমাবেশের ডাক দেয় সাংবাদিক ইউনিয়ন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম