চট্টগ্রামে সাগরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো
১৪ আগস্ট ২০১৭, ২২:২০আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ২২:২০

চট্টগ্রাম চট্টগ্রামে বন্ধুদের সঙ্গে সাগর উপকূলে গোসল করতে নেমে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী বেড়িবাঁধস্থ বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। একই ঘটনায় তার দুই বন্ধুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে যাওয়া ইপিজেড থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইউনুছ খন্দকার এ তথ্য জানিয়েছেন।
নিহত আমিনুল ইপিজেড থানাধীন গ্রিন ভিউ মডেল স্কুলের ছাত্র।
এসআই ইউনুছ খন্দকার বলেন, দুপুরে আমিনুল বন্ধুদের সঙ্গে সাগর পাড়ে খেলতে যায়। খেলা শেষে তারা সাগরে গোসল করতে নামলে একপর্যায়ে স্রোতে তাকে সাগরের দিকে টেনে নিয়ে যায়। পরে সেখানে থাকা তার বন্ধুরা চিৎকার দিলে স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমিনুলকে বাঁচাতে গিয়ে এসময় তার দুই বন্ধু পানিতে ডুবে আহত হয়।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম