কক্সবাজারে প্রাইভেটকার-ইজি বাইক সংঘর্ষে দুই জনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৭, ১০:৫৯আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ১১:০০

কক্সবাজারে প্রাইভেটকার-ইজি বাইক সংঘর্ষে নিহত ২ (ছবি: প্রতিনিধি) কক্সবাজার শহরে প্রাইভেটকার ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৫ জন।  শনিবার (১৯ আগস্ট) সকাল ৮টার দিকে শহরের মোটেল রোডের শৈবাল হোটেলে সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চট্টগ্রামের পটিয়ার চরপাথরঘাটার আহমদ মিয়ার ছেলে শাহ আলম (৫০) ও পটিয়া কুসুমপুরা এলাকার মনা মিয়ার ছেলে আব্দুস সালাম (৩৫)।

আহতরা হলেন, চট্টগ্রামের কর্ণফুলী  থানার বাসিন্দা জাহাঙ্গীর আলম (৪০), একই এলাকার হারুনুর রশিদ (৩০), হেলাল উদ্দীন (৩৭) ও  ইজি বাইকের চালক আলমগীর (৩৫)। অন্য এক জনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নিহত শাহ আলমের বন্ধু মো. আলী জানান, তারা খুব সকালে সৈকত দর্শনে সৈকতের লাবণী পয়েন্টে যান। সেখান থেকে তারা শহরে ফিরছিলেন। রাস্তায় শৈবাল হোটেলের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। গুরুতর আহত হন ইজি বাইকের  চালক ও যাত্রীরা। তবে মো. আলী অক্ষত রয়েছেন।

মো. আলী আরও জানান,  তারা কক্সবাজার ট্রাক, মিনি ট্রাক (পিকআপ) শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভোট দিতে কক্সবাজার এসেছিলেন।

ফায়াস সার্ভিসের দলনেতা আবদুল্লাহ বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করি। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ মর্গে রয়েছে।’

/এফএস/

আরও পড়ুন- নওগাঁয় ট্রাক খাদে পড়ে নিহত-৬

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী