রাঙামাটি-চট্টগ্রাম সড়কে ভারী যানচলাচল শুরু

রাঙামাটি প্রতিনিধি
২১ আগস্ট ২০১৭, ০৪:২৯আপডেট : ২১ আগস্ট ২০১৭, ০৪:৩৪

রাঙামাটি পাহাড় ধসের ৬৮ দিন পর রাঙামাটি-চট্টগ্রাম সড়কে ভারী যান চলাচল শুরু হয়েছে। সোমবার (২১ আগস্ট) সকাল থেকে এ রুটে ভারী চলাচল পুরোদমে চালু করা হবে।রবিবার (২০ আগস্ট) সন্ধ্যায় শুধু পরীক্ষা করে দেখা হয়েছে। রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের প্রৌকশলী মো. এমদাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এই বেইলি ব্রিজ দিয়ে শুধু একটি করে গাড়ি চলাচল করতে পারবে। তাদের ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, রাস্তা বড় করতে হলে পাহাড় কাটতে হবে। সেক্ষেত্রে অনেক কাজ বাকি। আপাতত ভারী যান চালাচলের জন্য এই ব্যবস্থা। ৬৮ দিন বলা হলেও আমরা কিন্তু কাজ শুরু করি ঘটনার ২-৩ সপ্তাহর পর। তার ওপর মাঝে মাঝে লাগাতার বৃষ্টির জন্য কাজও করতে পারিনি।

লঞ্চ ও বাস মালিক সমিতির সভাপতি মো. মাঈন উদ্দিন সেলিম বাংলা ট্রিবিউনকে জানান, রাস্তাটি চালু হলে রাঙামাটির ব্যবসা থেকে সব কিছু প্রাণ ফিরে পাবে। পাহাড় ধসের পর রাঙামাটির সবকিছু স্থবির হয়ে পড়েছিল। আবরাও প্রাণ ফিরে আসুক রাঙামাটির। সঙ্গে সঙ্গে এই কাজে যারা জড়িত ছিল তাদেরও ধন্যবাদ জানাই। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ এই রাস্তাটি কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে।

প্রসঙ্গত, গত ১৩ জুন ভয়াভহ পাহাড় ধসে রাঙামাটি-চট্টগ্রাম রোডের শালবন এলাকা থেকে প্রায় দেড়শ মিটার রাস্তা ধসে গিয়ে রাঙামাটির সঙ্গে সারাদেশের যান চলাচল বন্ধ ছিল। এই ঘটনায় ১২০ জনের প্রাণহানীর ঘটনা ঘটে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম