চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেফতার ৩

চট্টগ্রাম ব্যুরো
২২ আগস্ট ২০১৭, ০৩:৩১আপডেট : ২২ আগস্ট ২০১৭, ০৩:৩১

গ্রেফতার চট্টগ্রামের বাঁশখালী উপজেলা থেকে সাতটি আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (২১ আগস্ট) রাতে ওই উপজেলার পুঁইছড়ি হাছিয়ারপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আমিরুল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার তিনজন হল- মো. আলম (৩৮) শহীদ (২৬) ও হাছান (২২)। তারা তিনজন অস্ত্র কেনা-বেচার সঙ্গে জড়িত বলে জানিয়েছে র‌্যাব।
আমিরুল্লা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অটোরিকশাযোগে কয়েকজন ব্যক্তি অস্ত্র নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুইছড়ি হাছিয়ারপাড়ায় একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি করলেও ৫টি ওয়ান শুট্যার গান, ২টি এক নলা বন্দুক ও ২০ রাউন্ড গুলি পাওয়া যায়। এ ঘটনায় অটোরিকশায় থাকা তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মামলা দায়ের করা হয়েছে।’

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম