নজরদারি সত্ত্বেও অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা

আবদুল আজিজ, উখিয়া সীমান্ত থেকে
২৬ আগস্ট ২০১৭, ১৫:২৫আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ১৮:৫৬

বাংলাদেশে ঢোকার অপেক্ষায় রোহিঙ্গারা (ফাইল ছবি) প্রশাসনের নজরদারি থাকার পরও বিচ্ছিন্নভাবে মিয়ানমার থেকে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। স্থানীয়দের দাবি, শুক্রবার রাতে (২৫ আগস্ট) ও শনিবার সকালেও উখিয়ার রহমতের বিল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কড়া নজরদারি এড়িয়ে ছোট ছোট নৌকায় করে রোহিঙ্গা নারী,শিশুরা প্রবেশ করছে বাংলাদেশে। এছাড়া সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়েও রোহিঙ্গা প্রবেশ করছে। যদিও বিজিবি ও প্রশাসন বলছে, সীমান্ত দিয়ে কোনও রোহিঙ্গা প্রবেশ করতে পারেনি। তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। মিয়ানমারে উদ্ভুত পরিস্থিতি মোকাবিলা এবং রোহিঙ্গাদের অনুপ্রবেশ রুখতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। একইসঙ্গে পরিস্থিতি মোকাবিলায় স্থানীয়দের মাঝে সচেতনা সৃষ্টি করছে প্রশাসন।

নাম প্রকাশে অনিচ্ছুক সীমান্তে বসবাসকারী অনেকে জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে ও ভোরে উখিয়ার রহমতের বিল,বালুখালী কাটা পাহাড়,ধামনখালী,আঞ্জুমানপাড়া এবং টেকনাফের উলুবনিয়া, লম্বাবিল, ঝিমনখালী, উনচিপ্রাং, নাইটং পাহাড় ও হ্নীলার বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রায় ৫ শতাধিক রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে।

নাফ নদী পার হচ্ছে রোহিঙ্গারা (ফাইল ছবি) বিজিবির দাবি, বৃহস্পতিবার (২৪ আগস্ট) আরকানে সহিংস ঘটনার পর থেকে নাফ নদীর তীরে এসে যে হারে রোহিঙ্গা নারী,পুরুষ জড়ো হয়েছিল সেই উপস্থিতি অনেকটা কমে গেছে। আরকান রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সীমান্তে জড়ো হওয়ার রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত গেছে।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মনজুরুল হাসান খান বলেন,‘সীমান্ত দিয়ে কোনও রোহিঙ্গাদের প্রবেশ করতে দেওয়া হয়নি। গতকাল (শুক্রবার) নাফ নদীর সীমান্তে জড়ো হওয়া সব রোহিঙ্গা স্বদেশে ফেরত গেছে। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিজিবি’র সদস্যরা কড়া নজরদারিতে কাজ করছেন।’

টেকনাফ ২নং বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলমান বলেন,‘গতকাল রাত থেকে ভোর পর্যন্ত টেকনাফের হোয়াইক্যং,উলুবনিয়া,লম্বাবিল পয়েন্ট দিয়ে মিয়ানমারের ১৭ জন নাগরিককে আটক করে ফেরত পাঠানো হয়েছে। এছাড়াও কোনও রোহিঙ্গাদের প্রবেশ করতে দেওয়া হয়নি।’

সীমান্তে বিজিবির কড়া নজরদারি

কক্সবাজার জেলা প্রশাসক আলী হোসেন বলেন, ‘সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে উখিয়া ও টেকনাফের বিভিন্ন এলাকায় জনসচেতনামূলক আলোচনা করে যাচ্ছি। স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানদের এসব বৈঠকে প্রাধান্য দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, নতুন করে কোনও রোহিঙ্গা যাতে বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে সে ব্যাপারে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন ও বিজিবিসহ অন্যান্য সংস্থা সার্বক্ষণিক কাজ করছে। 

নজরদারি সত্ত্বেও অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা

প্রসঙ্গত, আনান কমিশনের প্রতিবেদন হন্তান্তরের পর ২৪ আগস্ট রাতে মিয়ানমারের মংডুর নাইকাদং ও কোয়াংছিদং গ্রামে রোহিঙ্গাদের ওপর গুলি বর্ষণ শুরু করে বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। এসময় ১২ পুলিশসহ ৭১ জন নিহত হয়েছেন। তাই রোহিঙ্গারা প্রাণ বাঁচাতে বাংলাদেশের দিকে ছুটে আসতে শুরু করে।

আরও পড়ুন

সীমান্তে মিয়ানমারের গুলি, প্রতিবাদ জানানোর পর দুঃখ প্রকাশ

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম