বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননা, উপজেলা চেয়ারম্যানসহ ৩৫ জনের নামে মামলা

রাঙামাটি প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৭, ১১:২৬আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ১১:৩৩

ওয়াগ্গা ইউনিয়ন পরিষদে সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠান রাঙামাটির কাপ্তাই উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সরকার প্রধান শেখ হাসিনার ছবি অবমাননা এবং অনুমতি ছাড়া ওয়াগ্গা ইউনিয়ন পরিষদে সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠান করার অভিযোগে ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা মামলা করেছেন। মামলায় কাপ্তাই উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মো. দিলদার হোসেনসহ বিএনপির ৩৫ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। রবিবার (২৭ আগস্ট) বিকালে কাপ্তাই থানায় এ মামলা করা হয়। 

মামলার আসামিরা হলেন কাপ্তাই উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মো. দিলদার হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাফর আহম্মদ স্বপন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার, যুগ্ম সম্পাদক হাবিব উল্লাহ, উপজেলা চেয়ারম্যানের ভাই ও ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. একরাম হোসেন, উপজেলা যুবদলের সভাপতি জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাছির উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হযরত আলী সুমন, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীম ও বিএনপি নেতা আপাই মারমা। বাকিরা অজ্ঞাত আসামি।

এজাহারে উল্লেখ করা হয়, মামলার ২নং আসামি গত ১৬ আগস্ট ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের পুরাতন হলরুম ব্যবহারের জন্য আবেদন করলে অনুমতি দেওয়া হয়। কিন্তু ১৮ আগস্ট বিকালে তারা পুরাতন ভবন ব্যবহার না করে নতুন ভবনের তালা ভেঙে জোরপূর্বক ভেতরে ঢুকে হলরুমে সংরক্ষিত জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি উল্টিয়ে রাখে। দলীয় কার্যক্রমের সময় জাতির জনক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তি, কুরুচিপূর্ণ, উস্কানিমূলক বক্তব্য ও স্লোগান দেয়।

ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা বলেন, ‘আমার কাছে তারা পুরান ভবনে অনুষ্ঠান করার অনুমতি চেয়েছিল। কিন্তু তারা অনুমতি ছাড়া নতুন ভবনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সমাবেশ করে এবং সমাবেশের সময় জাতির জনক বঙ্গবন্ধু ও সরকার প্রধান শেখ হাসিনার ছবি উল্টিয়ে রাখে,যা স্পষ্টত: অবমাননা। তাই আমি এই বিষয়ে থানায় অভিযোগ করেছি।’

কাপ্তাই উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মো. দিলদার হোসেন বলেন, ‘এতদিন পর ওনার মনে হলো আমরা অনুমতি ছাড়া সমাবেশ করেছি, এটি হাস্যকর। আমরা রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার।’

ছবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তো অতিথি ছিলাম, আমি বিষয়টি জানি না।’

কাপ্তাই উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ নূর বলেন, আমরা অভিযোগ পেয়েছি। অভিযোগে কাপ্তাই উপজেলা চেয়ারম্যানসহ ১০ নামের উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫ জনকে অভিযুক্ত করে মামলা করেছেন ওয়াগ্গা ইনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা।

আরও পড়ুন:
যেভাবে রোহিঙ্গাদের নিঃশেষ করে দিচ্ছে মিয়ানমার  

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম