নোয়াখালী থেকে বায়জীদ বোস্তামী থানায় করা অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি আবদুর রহিম ওরফে টুটুলকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের আবুয়াডগী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত টুটুল উপজেলার চরমটুয়া ইউনিয়নের আবুয়াডগী গ্রামের মৃত ফয়জল করিমের ছেলে। তিনি ২০১৫ সালে চট্রগ্রাম জেলার বায়জীদ বোস্তামী থানায় করা একটি অস্ত্র মামলার ২২ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি।
এ ব্যাপারে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, আসামি টুটুল তার বাড়িতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরে থানার উপ-পরিদর্শক বিপুল কুমার ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সাজা হওয়ার পর থেকে তিনি পলাতক রয়েছেন। সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশে দেন।
আরও পড়তে পারেন: চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত








