টাকা আত্মসাতের দায়ে চট্টগ্রাম বন্দরের তিন কর্মকর্তা গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো
৩০ আগস্ট ২০১৭, ১৫:১৮আপডেট : ৩০ আগস্ট ২০১৭, ১৫:১৮

গ্রেফতার সরকারি কোষাগারে ৭০ লাখ ৪৭ হাজার ৮০০ টাকা জমা না দিয়ে আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম বন্দরের তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বন্দরের নিলাম শাখা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

দুদকের উপ-পরিচালক সাধন সূত্রধর বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার তিন কর্মকর্তা হলেন বন্দরের সহকারী পরিদর্শক (পরিবহন) মনোয়ার হোসেন (৫৮), উচ্চমান বহিঃসহকারী পুলক কান্তি দাশ (৫৭) ও নুরুল ইসলাম চৌধুরী (৫৩)।

দুদকের উপ-পরিচালক সাধন সূত্রধর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গ্রেফতার তিন জনের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ ছিল। এই ঘটনায় আজ  হালিশহর থানায় মামলা দায়েরের পর তাদেরকে বন্দর থেকে গ্রেফতার করা হয়।’

মামলার বিবরণে বলা হয়, ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে আসামিরা একে অপরের সহযোগিতায় জালিয়াতির আশ্রয় নিয়ে জাল ডকুমেন্ট ব্যবহার করে চট্টগ্রাম বন্দরের ভেতর থেকে ১৪ কন্টেইনার ভর্তি ৪ লাখ ৪ হাজার ৭৫৮ মেট্রিকটন ক্রুড গ্লিসারিং যার নিলাম মূল্য ৭০ লাখ ৪৭ হাজার ৮০০ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে অবৈধভাবে বের করে আত্মসাৎ করেন।

আরও পড়ুন:

রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার আসামিরা কে কোন কারাগারে 

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম