ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজটমুক্ত

কুমিল্লা প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৭, ১১:১২আপডেট : ৩১ আগস্ট ২০১৭, ১১:১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ও মুন্সিগঞ্জের গজারিয়া অংশে যানবাহনের ধীরগতি বা কোনও যানজট নেই। বুধবার বিকাল থেকে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত দাউদকান্দি মেঘনা সেতু থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত কুমিল্লা অংশে কোনও দুর্ভোগ ছাড়াই যাত্রীরা গন্তব্যে যেতে পেরেছেন।

ঢাকা-কুমিল্লা সড়কে চলাচলকারী বিআরটিসির বাসের চালক মিজানুর রহমান জানান, আজ ভোরে গুলিস্তান থেকে রওনা হয়ে সকাল সাড়ে সাতটায় দাউদকান্দির বলদাখালে পৌঁছান তিনি। পথে কোনও যানজট পাননি।

ঢাকা থেকে কুমিল্লাগামী এশিয়া পরিবহনের যাত্রী তফাজ্জল হোসেন বলেন, কাঁচপুর থেকে মেঘনা ব্রিজ পর্যন্ত প্রায় ৩ ঘণ্টা যানজটে আটকে ছিলেন। কিন্তু মুন্সিগঞ্জের ভাউসিয়ায় পৌঁছার পর উৎকণ্ঠা আরও বেড়ে যায়। সামনে দাউদকান্দি টোলপ্লাজা। যানজট তো থাকবেই। কিন্তু দাউদকান্দির টোলপ্লাজা পেরিয়ে দেখি ভিন্ন চিত্র। রাস্তায় কোনও যানজট নেই।

হাইওয়ে পুলিশ জানায়, ঈদের আর মাত্র ৩ দিন বাকি থাকতে বুধবার মধ্যরাত থেকে মহাসড়কে ভারি যানবাহন চলাচল বন্ধ হচ্ছে। এর আগে গত ৩ দিন ধরে দাউদকান্দি টোল প্লাজা কেন্দ্রিক কিছু যানজট ছিল। তবে কাঁচপুর-মদনপুর-গজারিয়া এলাকায় মেঘনা সেতু কেন্দ্রিক যানজট ছিল তুলনামূলক বেশি।

হাইওয়ে পুলিশ জানায়, কুমিল্লাঞ্চলের ১০২ কিলোমিটার সড়ক ছিল যানজটমুক্ত। ঈদের আর মাত্র ২ দিন বাকি থাকতে বুধবার মধ্যরাত থেকে মহাসড়কে ভারি যানবাহন চলাচল বন্ধ হচ্ছে। এর আগে গত ৩ দিন ধরে দাউদকান্দি টোল প্লাজা কেন্দ্রিক কিছু যানজট ছিল। তবে কাঁচপুর-মদনপুর-গজারিয়া এলাকায় মেঘনা সেতু কেন্দ্রিক যানজট ছিল তুলনামূলক বেশি।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ‘বুধবার মধ্যরাত থেকে মহাসড়কে ভারি যানবাহন চলাচল বন্ধ হচ্ছে, তবে যাত্রীবাহী বাস ও অন্যান্য প্রাইভেট গাড়ির চাপ বাড়বে, তাই বৃহস্পতিবার থেকে মহাসড়ক যানজটমুক্ত মুক্ত রাখতে মহাসড়কে পুলিশ বেশ তৎপর রয়েছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম