চামড়া পাচার রোধে ফেনীর একশ’ তেইশ কিলোমিটার সীমান্তে সতর্কাবস্থায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এ জন্য ফেনীর সীমান্তবর্তী উপজেলা ছাগলনাইয়া, ফুলগাজি ও পরশুরামে দশটি চেক পোস্ট বসানো হয়েছে। জোরদার করা হয়েছে বিজিবির টহল। বৃহস্পতিবার দুপুর থেকেই বিজিবি সতর্কাবস্থায় আছে।
ফেনীর বিজিবি চার ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সহিদুর রহমান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘সীমান্ত দিয়ে ভারতে যাতে চামড়া পাচার হতে না পারে সে জন্য বিজিবি সতর্ক রয়েছে। চেক পোস্টের মাধ্যমে সীমান্ত এলাকায় যাতায়তকারী পরিবহনগুলোতে তাল্লাশি চালানো হবে। এই জন্য বিজিবির কোম্পানি কমান্ডার ও বিওপি কমান্ডারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়তে পারেন: গুম, খুন ও সন্ত্রাসে বিএনপির নজিরবিহীন রেকর্ড কেউ ভাঙতে পারবে না: সেতুমন্ত্রী








