দুই জেলা আমিরসহ জামায়াতের ১৬ নেতাকর্মী আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৭, ০০:২৯আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ০০:৪৪

দুই জেলা আমিরসহ জামায়াতের ১৬ নেতাকর্মী আটক ব্রাহ্মণবাড়িয়ায় জিদাহী বইসহ জামায়াতে ইসলামীর ১৬ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমির সৈয়দ গোলাম সারোয়ার ও কুমিল্লা জেলা উত্তরের আমির আবদুল আউয়াল। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরশহরের ডাকবাংলোর মোড়ে অবস্থিত বেসরকারি হাসপাতাল মডেল জেনারেল হাসপাতাল থেকে তাদেরকে আটক করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডাকবাংলো মোড়ে মডেল জেনারেল হাসপাতালে অভিযান চালানো হয়। এসময় হাসপাতালের ষষ্ঠ তলায় রাষ্ট্রবিরোধী গোপন বৈঠক করার সময় জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করা হয়। তাদের কাছে বেশকিছু জিহাদি বই পাওয়া গেছে।’ আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। 

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম