মিয়ানমার দূতাবাস ঘেরাও করবে হেফাজতে ইসলাম

চট্টগ্রাম ব্যুরো
০৯ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৫৪আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৫৪

চট্টগ্রামে হেফাজতে ইসলাম বাংলাদেশের সংবাদ সম্মেলন মিয়ানমারের রাখাইন রাজ্যে মুসলমানদের ওপর বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকার মিয়ানমার দূতাবাস ঘেরাও এর ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এছাড়াও জাতিসংঘ ও ওআইসি মহাসচিব বরাবর স্মারকলিপি দেওয়াসহ পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করেছে দলটি। শনিবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন হেফাজত নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব জুনাইদ বাবুনগরী। তিনি রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় বাংলাদেশ সরকারসহ আর্ন্তজাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেন। তিনি আগামী ১৬ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ ও গণমিছিল, ১৯ সেপ্টেম্বর মিয়ানমার দূতাবাস ঘেরাও, ২১ সেপ্টেম্বর জাতিসংঘ ও ওআইসি মহাসচিব বরাবর স্মারকলিপি প্রদানসহ পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করেন।

জুনাইদ বাবুনগরী বলেন, 'মুসলিমপ্রধান দেশ হিসেবে বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি, সারা দেশের সর্বস্তরের নাগরিক, দেশি-বিদেশি মুসলিম এনজিও সংস্থাসহ সবার জন্য রোহিঙ্গাদের কাছে ত্রাণ পৌঁছানো ও বিতরণের সুযোগ উন্মুক্ত রাখুন। সংখ্যাগরিষ্ঠ মানুষ তথা সর্বস্তরের মুসলমানদের পক্ষ নিয়ে অবিলম্বে মিয়ানমার সরকারের গণহত্যা ও অত্যাচারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন।'

সরকারের উদ্দেশে হেফাজতের এই নেতা আরও বলেন, ‘রোহিঙ্গাদের সেই দেশে ফেরত পাঠাতে আন্তর্জাতিকভাবে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য কূটনীতিক তৎপরতা জোরদার করুন। মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি কর্তৃক বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন, সীমান্তবর্তী এলাকায় ভূমি মাইন স্থাপন ও বাংলাদেশের দিকে গুলি ছোড়ার যে স্পর্ধা দেখানো হয়েছে তার সমুচিত পাল্টা জবাব দিন।'

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে হেফাজতে ইসলামের নায়েবে আমির হাফেজ তাজুল ইসলাম, মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, লোকমান হাকিম, মঈনুদ্দিন রুহী, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, ঢাকা মহানগর সহ-সভাপতি জুনাইদ আল হাবীব, প্রচার সম্পাদক আনাস মাদানী, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি সরওয়ার কামাল আজিজীসহ হেফাজতে ইসলামের অনেক সিনিয়র নেতা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:
রোহিঙ্গারাই করছে নিজেদের তালিকা

 

/বিএল/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম