ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা, তদন্ত কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৭, ১৩:২২আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৩:২২

ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের কাছে মৌড়াইল এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীতা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়ে গেছে। সোমবার (১১ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনার পর সেখানে একটি লাইনে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে।

এদিকে, ঘটনার পরপরই আখাউড়া থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছে। তবে ডবল লাইন হওয়ায় বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
বগি লাইনচ্যুত ব্রাহ্মণবাড়িয়া স্টেশনমাস্টার কামরুল হাসান তলুকদার এবং রেলওয়ে ঢাকা বিভাগের বিভাগীয় ম্যানেজার গাউছ আল মুনির জানান, ভোর ৫টার দিকে ঢাকাগামী তূর্ণা নিশীতা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। পরে আখাউড়া থেকে অন্য একটি ইঞ্জিন এনে দুর্ঘটনা কবলিত তূর্ণা নিশীতার ওই চারটি বগি রেখে ভোর সাড়ে ৬টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। খবর পেয়ে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

এদিকে, দুর্ঘটনার কারণ সম্পর্কে জানতে রেলওয়ে ঢাকা অঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক গাউছ আল  মুনিরকে কল করা হলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তদন্ত রিপোর্ট জমা দেবো।’

আরও পড়ুন:
পদ্মায় আকস্মিক ভাঙনে নোঙর করা লঞ্চডুবি, নিখোঁজ অর্ধশত

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম