পদ্মায় আকস্মিক ভাঙনে নোঙর করা লঞ্চডুবি, নিখোঁজ অর্ধশত

শরীয়তপুর প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৭, ০৯:০২আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ০৯:০২

শরীয়তপুরে নোঙর করা লঞ্চডুবি পদ্মা নদীতে আকস্মিক ভাঙন আর  তীব্র স্রোতে শরীয়তপুরের নড়িয়ার চেয়ারম্যান ঘাটে নোঙর করা অবস্থায় দুইটি লঞ্চ ডুবে গেছে। পানির তোড়ে কাত হয়ে ভেসে গেছে আরও একটি লঞ্চ। এ ঘটনায় লঞ্চের স্টাফ ও যাত্রী মিলিয়ে প্রায় অর্ধশত মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

শেষ খবর পাওয়া পর্যন্ত নড়িয়ার হালইসার গ্রামের সরোয়ার, লোনসিং গ্রামের মোহাম্মদ আলী ও নুর ইসলাম নামে ৩ জনকে উদ্ধার করা হয়েছে।

পদ্মায় আকস্মিক ভাঙনে নোঙর করা লঞ্চডুবি,  নিখোঁজ অর্ধশত

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৫টার দিকে নড়িয়ার চেয়ারম্যান ঘাট এলাকার প্রায় ৩০ শতাংশ জায়গা এক সঙ্গে নদীগর্ভে বিলীন হয়ে যায়। এসময় সেখানে ৬টি লঞ্চ নোঙর করা ছিল। এর মধ্যে শরীয়তপুর-নারায়ণগঞ্জ রুটের এমভি মহানগর ও নড়িয়া-২ লঞ্চটি সঙ্গে সঙ্গে ডুবে যায়। পানির তোড়ে কাত হয়ে ভেসে যায় ঢাকা-শরীয়তপুর রুটের এমভি মৌচাক-২। এছাড়া সুরেশ্বর-২ লঞ্চটি ক্ষতিগ্রস্থ হলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। সুরেশ্বর-২ লঞ্চের কেবিন বয় সরোয়ার, পাচক নুর ইসলাম ও যাত্রী মোহাম্মদ আলীকে উদ্ধার করে মুলফৎগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন আহত লোকজন

প্রত্যক্ষদর্শী সোহাগ মিয়া বলেন, ‘আমার চোখের সামনেই লঞ্চগুলো ডুবে যায়। ৩টি লঞ্চে ৫০/৬০ জন লোক ছিল।’

মৌচাক-২ লঞ্চের যাত্রী নড়িয়ার লোনসিং গ্রামের মোহাম্মদ আলী বলেন,  ‘স্ত্রী, শাশুড়ি ও ৫ দিনের মেয়েকে নিয়ে তিনি ঢাকা থেকে এসেছেন। তিনি সাঁতরে পাড়ে উঠতে পারলেও বাকিদের কোনও খবর নেই।’

অতিরিক্ত পুলিশ সুপার এহ্সান শাহ্ বলেন, নিখোঁজ হওয়া যাত্রীদের খোঁজে স্থানীয়ভাবে তল্লাশি চলছে। এছাড়া ভেসে যাওয়া লঞ্চগুলো কোথায় আছে জানার চেষ্টা চলছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস