রোহিঙ্গাদের জন্য চাল-কম্বল-তাঁবু পাঠিয়েছে ইন্দোনেশিয়া

চট্টগ্রাম ব্যুরো
১৪ সেপ্টেম্বর ২০১৭, ২১:০৫আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ২১:৩৯

ইন্দোনেশিয়ার ত্রাণবাহী বিমান চট্টগ্রামে এসে পৌঁছেছে

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য এবার ত্রাণ সামগ্রী পাঠিয়েছে ইন্দোনেশিয়া। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দেশটি থেকে পাঠানো ত্রাণবাহী দুইটি কার্গো বিমান চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেরা প্রশাসক (সার্বিক) মো. মাসুকুর রহমান সিকদার। তিনি জানান, ইন্দোনেশিয়া থেকে পাঠানো ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চাল, কম্বল ও তাঁবু।

চট্টগ্রাম জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী বিমানবন্দরে উপস্থিত থেকে ত্রাণগুলো  বুঝে নেন। ইন্দোনেশিয়ার অ্যাম্বাসেডর রিনা পি সুমার্নো তার কাছে ত্রাণসামগ্রীগুলো তুলে দেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুকুর রহমান সিকদার জানান, বিকাল ৫টায় ইন্দোনেশিয়া সরকারের পাঠানো ত্রাণবাহী প্রথম কার্গো বিমানটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় ইন্দোনেশিয়া থেকে ১০ মেট্রিক টন চাল নিয়ে আরেকটি উড়োজাহাজ চট্টগ্রাম বিমানবন্দরে আসে।

মাসুকুর রহমান সিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিকাল ৫টার দিকে ইন্দোনেশিয়ার ত্রাণবাহী প্রথম কার্গো বিমানটি শাহ আমানত বিমানবন্দরে এসে পৌঁছেছে। এই উড়োজাহাজে ৫ হাজার কম্বল ও ১০ সেট তাঁবু আছে। সন্ধ্যা সাড়ে ৭টায় ১০ মেট্রিক টন চাল নিয়ে ওই দেশের আরেকটি  উড়োজাহাজ চট্টগ্রাম এসে পৌঁছেছে।’

এর আগে, বৃহস্পতিবার সকালে মরক্কো থেকে ১৪ টন ও ভারত থেকে ৫৩ টন ত্রাণবাহী দু’টি বিমান চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এসে পৌঁছেছে। ওই দুই দেশ থেকে পাঠানো এই ত্রাণের মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিনি, লবন, বিস্কুট, গুঁড়ো দুধ, নুডলস, মশারি, তাঁবু, কম্বল, ওষুধ, ও ম্যাট্রেস।

এর আগে, গত ৯ সেপ্টেম্বর মালয়েশিয়া রোহিঙ্গাদের জন্য ১২ টন ত্রাণ পাঠিয়েছিল। তাদের পাঠানো ত্রাণ সামগ্রীর মধ্যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মিল্ক পাউডার, খেজুর, চাল, শ্যাম্পু, তোয়ালে, কাপড়-চোপড়সহ খাদ্যপণ্য ছিল।

আরও পড়তে পারেন: মিয়ানমার সীমান্তে স্থলমাইন: রোহিঙ্গাদের মরণফাঁদ

/জেবি/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের