বান্দরবানে আটক চার ‘গুপ্তচর’কে তুমব্রু ক্যাম্পে পাঠানো হয়েছে

বান্দরবান প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৭, ১১:২৮আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১১:৩১

মিয়ানমারের আটক চার ‘গুপ্তচর’ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে গুপ্তচর সন্দেহে আটক চারজনকে তুমব্রু রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে। তবে তাদেরকে নজরদারিতে রাখা হয়েছে।

বান্দরবান সেনাবাহিনীর ৬৯ পদাতিক বান্দরবান সেনা রিজিয়নের কর্মকর্তা (জিটুআই) মেজর মোহাম্মদ মেহেদী বলেন, আটক ওই চার মিয়ানমারের নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু জিজ্ঞাসাবাদে তেমন কোনও তথ্য না পাওয়ায় এবং গুপ্তচরবৃত্তির প্রমাণ না মেলায় তাদেরকে বৃহস্পতিবার ৩১ বিজিবির মাধ্যমে তুমব্রু রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।

গত মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে ঘুমধুম এলাকা থেকে তিনজন ও বুধবার (১৩ সেপ্টেম্বর) নাইক্ষ্যংছড়ি সদর থেকে একজন ‘গুপ্তচর’কে আটক করে ৩১ বিজিবি। আটককৃতরা হলেন আনোয়ার হোসেন (৪০), জাফর আলম (৪৫), মো. আজমল হোসেন (৪০) ও  কালু মিয়া (৬০)। তারা সবাই মিয়ানমারের মংডু শহরের ফকিরাবাজারস্থ আমতলির বাসিন্দা।

আরও পড়ুন:

নাইক্ষ্যংছড়িতে আটক হওয়া চার ‘গুপ্তচর’ রোহিঙ্গা হত্যার সঙ্গে জড়িত দাবি স্থানীয়দের 

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের