ব্যাংকের টাকা আত্মসাৎ মামলায় ব্যবসায়ী কারাগারে

চট্টগ্রাম ব্যুরো
১৯ সেপ্টেম্বর ২০১৭, ২০:৫২আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ২০:৫২

দুদক যমুনা ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে প্রায় ৭২ কোটি টাকা আত্মসাতের দায়ে দুদকের মামলায় সাঈদ ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) মহানগর দায়রা জজ শাহে নূর এর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আদালত পরিদর্শক এমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

দুটি পৃথক এলসির বিপরীতে যমুনা ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে সুদসহ ৭১ কোটি ৯২ লাখ ৩ হাজার ১১৬ টাকা আত্মসাতের অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়। গত ৩০ জুলাই দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক সিরাজুল হক বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। একই মামলায় যমুনা ব্যাংকের খাতুনগঞ্জ শাখার তৎকালীন ব্যবস্থাপক মঞ্জুরুল আহসান চৌধুরীকে আসামি করা হয়।

দুদক পরিদর্শক এমরান হোসেন বলেন, ‘গত ৩০ আগস্ট মামলা দায়েরের পর আবু সাঈদ চৌধুরী উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন। গতকাল সোমবার জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ  আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

মামলার এজহারে বলা হয়েছে, আবু সাঈদ ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ চৌধুরী অস্ট্রেলিয়া থেকে ২০ মেট্রিক টন গম আমাদানির লক্ষ্যে ২০১১ সালের ১ নভেম্বর ৬৭ লাখ ৬০ হাজার ইউএস ডলারের এলসি খোলেন। কিন্তু গমগুলো আমাদানির পর তিনি ওই টাকা পরিশোধ করেননি। ওই সময় তিনি সুদসহ ৬১ কোটি ২৯ লাখ ৮৪ হাজার ৯২১ টাকা আত্মসাৎ করেন।

অন্যদিকে ২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি তার মালিকানাধীন আরেকটি প্রতিষ্ঠান মেসার্স সিদ্দিক ট্রেডার্স’র পক্ষে আবু সাঈদ চৌধুরী চিনি ক্রয়ের জন্য ওই ব্যাংকে আরেকটি এলসি খোলেন। ওই এলসির বিপরীতে মঞ্জুরি পত্রের শর্ত ভঙ্গ করে সুদসহ ৪ কোটি ৬৫ লাখ ৫৬ হাজার ৬০১ টাকা আত্মসাৎ করেন।

এজাহারে উল্লেখ করা হয়, এই ৭১ কোটি ৯২ লাখ ৩ হাজার ১১৬ টাকা আত্মসাতের ক্ষেত্রে যমুনা ব্যাংকের খাতুনগঞ্জ শাখার তৎকালীন ব্যবস্থাপক মঞ্জুরুল আহসান চৌধুরী সহযোগিতা করেন। তার যোগসাজসে আবু সাঈদ চৌধুরী এই অর্থ আত্মসাৎ করতে সক্ষম হন।

আরও পড়ুন:

সেই রশিদ ও লায়েককে নিয়েই মিটিং করলেন তিন মন্ত্রী

 

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম