‘রোহিঙ্গা নিয়ে যারা দুর্ভিক্ষের দুঃস্বপ্ন দেখছে তারা বোকার স্বর্গে বাস করছে’

কক্সবাজার প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৪৯আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৫৪

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যারা আজকে পাঁচ-সাত লাখ রোহিঙ্গা শরণার্থী দেখে বাংলাদেশে দুর্ভিক্ষের দুঃস্বপ্ন দেখছে তারা বোকার স্বর্গে বাস করছে। আমাদের হাতে এখন প্রচুর খাদ্য জমা আছে। বাজারে চালের দাম কমতে শুরু করেছে। কোনও প্রকার অভাব সারা দেশে হবে না।’  বুধবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে টেকনাফের শামলাপুরে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শেষে মন্ত্রী এসব কথা বলেন।

এর আগে সকালে মন্ত্রী কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য নানা ব্যক্তি ও প্রতিষ্টানের দেওয়া ত্রাণ গ্রহণ করে জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সাইমুম সরওয়ার কমল, আবদুর রহমান বদি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়াও বিকালে উখিয়ার বালুখালীতে এবং সন্ধ্যায় টেকনাফের থাইংখালীতে আরও ১০ হাজার রোহিঙ্গার মাঝে ত্রাণ বিতরণের কথা রয়েছে।

আরও পড়ুন:

বিশ্বে মুসলমানরাই কেন শরণার্থী হবে, রোহিঙ্গাদের ফিরিয়ে নিন: শেখ হাসিনা

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে