স্ত্রীর মুখে এসিড ছোড়ার মামলায় স্বামী গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো
২১ সেপ্টেম্বর ২০১৭, ০৪:১৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ০৪:২৫

চট্টগ্রাম স্ত্রীর মুখে এসিড ছুঁড়ে মারার দায়ে স্বামী মো. আনোয়ার হোসেনকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৭ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতার আনোয়ার আনোয়ারা উপজেলার পশ্চিম চাঁন এলাকার মৃত আব্দুল গনির ছেলে।
লে. কমান্ডার আশেকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিয়ের পর থেকে লিজা তার স্বামীর (আসামি) সঙ্গে নগরীর চান্দগাঁও থানাধীন ওয়ালিউল্লাহ আবাসিক এলাকায় থাকতেন। ওই এলাকার একটি পার্লারে কাজ করতেন তিনি। গত ১৪ সেপ্টেম্বর লিজা বাসা থেকে রিকশায় করে পার্লারের উদ্দেশে যাচ্ছিলেন। বহদ্দারহাট উড়াল সড়কের নিচ দিয়ে যাওয়ার সময় আনোয়ার ও এক যুবক তার রিকশা থামান। টাকা নিয়ে তর্কের একপর্যায়ে ওই দুজন লিজার মুখে এসিড ছুঁড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা লিজাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় লিজা গত ১৬ সেপ্টেম্বর চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে র‌্যাব-৭ এই ঘটনার তদন্ত শুরু করে এবং আনোয়াররক ধরতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার আনোয়ারার কাফকো সেন্টার নামক স্থান থেকে আনোয়ারকে গ্রেফতার করা হয়। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।
আশেকুর রহমান বলেন, ‘আনোয়ার ইয়াবা আসক্ত ছিলেন। মাদক কেনার জন্য লিজার কাছ থেকে প্রায়ই টাকা নিতেন। টাকা দিতে না পারলে স্ত্রীকে বিভিন্ন সময়ে মারধর করতেন।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম