শুক্রবার থেকে রোহিঙ্গা ক্যাম্পে কাজ করবে সেনাবাহিনী: ওবায়দুল কাদের

কক্সবাজার প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৭, ১৩:২৮আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৫০

আওয়ামী লীগের পক্ষ থেকে রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ করছেন ওবায়দুল কাদের

রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমারের অবস্থান এখনো পরিষ্কার নয় মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এ কারণে সীমান্ত পেরিয়ে রোহিঙ্গারা এখনো বাংলাদেশে আসছে। তাই রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ত্রাণ বিতরণসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য শুক্রবার থেকে সেনা বাহিনী পুরোদমে কাজ শুরু করবে। এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সরকার সজাগ রয়েছে।’ দ্বিতীয় দফায় ১০৭ মেট্রিক টন ভারতীয় ত্রাণ বিতরণের সময় তিনি এসব তথ্য জানান। এসময় ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এসময় ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা অরুন দ্যুতি রায়, আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমসহ কেন্দ্রিয়, কক্সবাজার জেলা ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ওবায়দুল কাদের গত তিন ধরে আওয়ামী লীগের পক্ষে উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ করছেন।

আরও পড়তে পারেন: চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু

/জেবি/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম