পুরাতন আর নতুন নয়, রোহিঙ্গারা সবাই শরণার্থী: প্রতিমন্ত্রী বীর বাহাদুর

বান্দরবান প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৫:২২আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৫:২৩

আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় বীর বাহাদুর উশৈসিং (ছবি: প্রতিনিধি) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, ‘পুরাতন আর নতুন নয়, রোহিঙ্গারা সবাই মিয়ানমারের শরণার্থী। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর বিষয়ে আজ সারাবিশ্ব একমত হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের মিলনায়তনে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘মানবতার কারণে আজ রোহিঙ্গাদের সব কিছু দেওয়া হচ্ছে। এ সুযোগে তারা যেন দেশের মধ্যে কোনও অপরাধে জড়িয়ে পড়তে না পারে সেদিকে সবার নজর রাখতে হবে।’ তিনি বলেন, ‘দেশের আয়তন না বাড়লেও দেশের জনগণ বেড়েছে। তার ওপর আবার রোহিঙ্গার চাপ। এসব কিছুই নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে।’

এর আগে বান্দরবানের ২৬টি পূজা মণ্ডপের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ১ মেট্রিক টন চাল ও দেড় লাখ টাকা এবং পার্বত্য মন্ত্রণালয়ের স্বেচ্ছাঋণ তহবিল থেকে চার লাখ টাকার চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী।

বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক এর সভাপতিত্বে ওই সভায় পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, বান্দরবান সেনা রিজিয়নের উপ-অধিনায়ক শফিকসহ জেলার ৭টি উপজেলার চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- রোহিঙ্গারা যতদিন আসবে আমরা ততদিন আশ্রয় দেবো: স্বরাষ্ট্রমন্ত্রী

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম