উসকানিতে বিভ্রান্ত না হতে রোহিঙ্গাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

কক্সবাজার ও বান্দরবান প্রতিনিধি
০১ অক্টোবর ২০১৭, ১৭:২৬আপডেট : ০১ অক্টোবর ২০১৭, ১৭:২৭

বান্দরবানের তমব্রু সীমান্তে স্বরাষ্ট্রমন্ত্রী (ছবি: বান্দরবান প্রতিনিধি) কোনও ধরনের উসকানিতে বিভ্রান্ত না হতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, ‘বাংলাদেশের ভূখণ্ডে কোনও সন্ত্রাসীকে এক ইঞ্চি জমিও ব্যবহার করতে দেওয়া হবে না। সবাইকে প্রধানমন্ত্রীর ঘোষিত জিরো টলারেন্স নীতি মেনে চলতে হবে।’

রবিবার (১ অক্টোবর) দুপুরে বান্দরবানের ঘুমধুম ইউনিয়নের তমব্রু সীমান্ত এলাকায় রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সন্ত্রাসীরা বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন আশঙ্কা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেখানে মন্ত্রী এসব কথা বলেন। আইনশৃঙ্খলা মেনে রোহিঙ্গাদের সুষ্ঠুভাবে ক্যাম্পে অবস্থানেরও আহ্বান জানান মন্ত্রী।

প্রধানমন্ত্রীর বক্তব্যের বরাত দিয়ে রোহিঙ্গাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষ আপনাদের সঙ্গে খাবার ভাগাভাগি করে খাবে। আপনারা বাংলাদেশ সরকারের ওপর ভরসা রাখুন। আপনাদের নিজ দেশে ফেরত পাঠাতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে এদেশের সরকার।’

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সরকার কোনও উসকানিতে কান দেবে না। এই সমস্যার সমাধান কূটনৈতিক উপায়েই করবে বাংলাদেশ।’ তমব্রু সীমান্তে রোহিঙ্গাদের ত্রাণ দেন স্বরাষ্ট্রমন্ত্রী (ছবি: বান্দরবান প্রতিনিধি)

পরে মন্ত্রী তমব্রু সীমান্তের পাশে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেন এবং ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গা নাগরিকদের খোঁজ-খবর নেন। মন্ত্রী অস্থায়ী মেডিক্যাল ক্যাম্পও পরিদর্শন করেন।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন, র‌্যাবের মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন, কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এরপর মন্ত্রী কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন এবং নিবন্ধন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন- রোহিঙ্গা ইস্যুতে ভারতের মতো চীন ও রাশিয়াকেও পাশে চাই: ওবায়দুল কাদের

/বিএল/এফএস/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম