আদালত প্রাঙ্গণে তিন সাংবাদিক লাঞ্ছিত, পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রাম ব্যুরো
০৪ অক্টোবর ২০১৭, ১৯:৪৫আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ১৯:৪৫

এক সাংবাদিকের দিকে পানির বোতল ছুড়ছেন শিবির ক্যাডার নাসির শিবির সন্ত্রাসী নাসিরের বিরুদ্ধে দায়ের একটি মামলার রায়ের সংবাদ সংগ্রহ করতে গিয়ে চট্টগ্রামের আদালত পাড়ায় দুই ফটোগ্রাফারসহ তিন সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন। বুধবার (৪ অক্টোবর) দুপুরে পৃথক দুটি ঘটনায় তারা লাঞ্ছনার শিকার হন। এদিকে দুই ফটোগ্রাফারের সঙ্গে অশোভন আচরণ করায় এক পুলিশ কনস্টেবলকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

লাঞ্ছনার শিকার তিন সাংবাদিক হলেন দৈনিক প্রথম আলোর ফটোগ্রাফার জুয়েল দাশ, দৈনিক আজাদী পত্রিকার ফটোগ্রাফার আমিন মুন্না ও ডিবিসি নিউজের ক্যামেরাপারসন পারভেজ রহমান। এদের মধ্যে দুই ফটোগ্রাফারকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল ইফতেখার লাঞ্ছিত করেন। অন্যদিকে পারভেজ রহমান ভিডিও করতে গেলে ‘শিবির নাসির’ তাকে লাঞ্ছিত করেন।

জুয়েল শীল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিবির ক্যাডার নাসিরের মামলার শুনানির ছবি তুলতে সহকর্মী দৈনিক আজাদীর ফটোগ্রাফার আমিন মুন্নাসহ আদালতে গিয়েছিলাম। আদালত প্রাঙ্গণে আমাদের মোটরসাইকেলটি একপাশে রেখে ভেতরের দিকে যাচ্ছিলাম। কনস্টেবল ইফতেখার এসে আমাদের গাড়ি এখানে কেন রেখেছি, তা নিয়ে গালিগালাজ করতে থাকে। কোনও কথা না শুনেই ওই পুলিশ কনস্টেবল আমাদের কিল-ঘুষি মারতে থাকে।’

সেই পুলিশ সদস্য আমিন মুন্না বলেন, ‘সহকর্মী জুয়েল শীলের সঙ্গে কনস্টেবল ইফতেখার অশোভন আচরণ করার সময় আমি ছবি তুলতে গেলে সে আমার দিকে তেড়ে আসে। এ সময় আমার ক্যামেরা কেড়ে নেয়। আমি বাধা দিতে গেলে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।’

এদিকে, পুলিশের হাতে সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নেতারা।

এ খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ সভাপতি শহীদ উল আলম, সিইউজে অর্থ সম্পাদক উজ্জ্বল ধর, প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মিন্টু চৌধুরীসহ সাংবাদিক নেতারা। পরে তারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ করায় কনস্টেবল ইফতেখারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। বিভাগীয় তদন্ত শেষে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে রায়ের পর এজলাস থেকে বেরিয়ে যাওয়ার সময় ছবি তুলতে গেলে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির ক্যামেরাপার্সন পারভেজ রহমানকে গালিগালাজ করেন নাসির।

ডিবিসির চট্টগ্রাম ব্যুরো ইনচার্জ মাসুদুল হক সাংবাদিকদের বলেন, ‘রায় ঘোষণা শেষে এজলাস থেকে বেরিয়ে আসার সময় ছবি তুলতে গেলে নাসিরের অনুসারীরা পারভেজ রহমানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় শিবির নাসির তাকে অকথ্য ভাষায় গালি দেন। একপর্যায়ে তাকে পানির বোতল ছুড়ে মারতে উদ্যত হয়।’

আরও পড়ুন:

পুলিশের ওপর হামলা: ‘শিবির নাসিরের’ পাঁচ বছর কারাদণ্ড

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম