নবীনগর পৌরসভার মেয়র মাঈনউদ্দিন সাময়িক বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৬ অক্টোবর ২০১৭, ১৪:৪৪আপডেট : ০৬ অক্টোবর ২০১৭, ১৪:৪৪

অর্থ আত্মসাৎসহ নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার মেয়র মোহাম্মদ মাঈনউদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বুধবার দুপুরে স্থানীয় সরকার বিভাগের এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। গতকাল রাতে এ সংক্রান্ত আদেশের কপি নবীনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে পৌঁছে।

মেয়র মাঈনউদ্দিন সাময়িক বরখাস্ত নবীনগর পৌরসভার একাধিক কাউন্সিলর জানান, পৌরসভা আইনের তোয়াক্কা না করেই মেয়র মোহাম্মদ মাঈনউদ্দিন ক্ষমতার অপব্যবহার করে ব্যাপক আর্থিক অনিয়মের মাধ্যমে পৌরসভার তহবিল প্রায় শূন্যের কোটায় নামিয়ে আনেন। যার প্রেক্ষিতে কাউন্সিলররা তার বিরুদ্ধে অনাস্থা দিতে বাধ্য হয়েছেন।

নবীনগর উপজেলা নির্বাহী অফিসার তানভীর সালেহীন গাজী জানান, পৌরসভার মোট ১২ জন ওয়ার্ড কাউন্সিলরদের মধ্যে ১০ জন কাউন্সিলর মেয়র মাঈনউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ এনে স্থানীয় সরকার বিভাগে অভিযোগ করে।

অভিযোগকারী কাউন্সিলররা হলেন- প্যানেল মেয়র দেলোয়ার হোসেন, কাউন্সিলর রমজান আলী, দ্বীন ইসলাম, যদু ঋষি, জাহাঙ্গীর আলম, রশিদা বেগম, আবু ছায়েদ, রেহেনা খাতুন ও আবু হানিফ।

কাউন্সিলরদের অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক দীপক চক্রবর্তী সরেজমিনে তদন্তে আসেন। তদন্ত সাপেক্ষে অভিযোগের সত্যতা প্রমাণ পাওয়ার পর স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাবর তদন্ত রির্পোট জমা দেন। পরে কর্মকর্তারা রির্পোট যাচাই-বাছাই করে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ৩১(১) ধারার বিধান অনুযায়ী রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. আবদুর রউফ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌরসভার মেয়র মোহাম্মদ মাঈন উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেন।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি