খাগড়াছড়ির দীঘিনালা ও মহালছড়ি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ছেলেসহ তিনজন নিহত ও তিনজন আহত হয়েছে। শনিবার বেলা ১১টায় জেলার মহালছড়ি উপজেলার কুমিল্লাটিলা এলাকায় টেলিভিশনে ডিস লাইনের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জসিম উদ্দিন নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।
অন্যদিকে শুক্রবার রাতে দীঘিনালা উপজেলার বেতছড়ি বিভূতি রঞ্জন পাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্যোতি রঞ্জন চাকমার স্ত্রী কালা মিনা চাকমা ও ছেলে সত্য জীবন চাকমা নিহত হয়েছে। এসময় জ্যোতি রঞ্জন চাকমা, তার মেয়ে এন্টি চাকমা ও মন্টি চাকমা আহত হয়েছে।
নিহতের স্বজন আলো বিকাশ চাকমা জানান, শুক্রবার রাতে বাড়ির পাশের বৈদ্যুতিক খুঁটি থেকে একটি তার ছিড়ে উঠানে পড়ে। বিষয়টি বিদ্যুৎ অফিসকে জানানোর পরও তারা কোনও ব্যবস্থা নেয়নি। তাই পরিবারটি ভয়ে বাড়ি ছেড়ে অন্য যায়গায় আশ্রয় নেওয়ার জন্য উঠানে নামলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডাক্তার দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দীঘিনালা থানার ওসি সামসুদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিটে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছে। মামলা না করার অঙ্গীকার দেওয়ায় লাশের ময়নাতদন্ত করা হচ্ছে না।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নয়ন ময় ত্রিপুরা জানান, আহতদের মধ্যে দু’জনের অবস্থা স্বাভাবিক। কিন্তু জ্যোতি রঞ্জন চাকমার অবস্থা গুরুতর। তার পায়ের আঙুল কেটে ফেলতে হবে।
লাশ দুটি হাসপাতাল থেকে গ্রামের বাড়ি নেওয়ার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়তে পারেন: মাগুরায় চালের লাইসেন্স ও মজুতের হিসাব নিয়ে ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রি







