রোহিঙ্গাদের জন্য আরও ত্রাণ পাঠিয়েছে মালয়েশিয়া

চট্টগ্রাম ব্যুরো
০৭ অক্টোবর ২০১৭, ১৯:১৭আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ১৯:১৭

  মালয়েশিয়ান হাইকমিশনের কাউন্সিলর ইব্রাহিম জুরি বিন মোহাম্মদ ইউনুস চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে ত্রাণ হস্তান্তর করছেন

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আরও  ২৯ মেট্রিক টন ত্রাণ পাঠিয়েছে মালয়েশিয়া। শনিবার (০৭ অক্টোবর) সকালে এসব ত্রাণ সামগ্রী নিয়ে একটি কার্গো বিমান চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেছে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মালয়েশিয়া থেকে আসা ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ত্রিপল, কম্বল, রশি, পুষ্টিকর খাবার ও স্যানিটারি সামগ্রী।

ত্রাণবাহী কার্গো

জেলা প্রসাশন সূত্র জানায়, মালয়েশিয়ান হাইকমিশনের কাউন্সিলর ইব্রাহিম জুরি বিন মোহাম্মদ ইউনুস চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর রহমানের কাছে ত্রাণ সামগ্রীগুলো হস্তান্তর করেছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মালয়েশিয়া সরকার রোহিঙ্গাদের জন্য আরও ২৯ টন ত্রাণ পাঠিয়েছে। আমরা মালয়েশিয়ান হাইকমিশনের কাউন্সিলরের কাছ থেকে ত্রাণগুলো গ্রহণ করেছি। ত্রাণ সামগ্রীগুলো রোহিঙ্গাদের মাঝে বিতরণের জন্য কক্সবাজার পাঠিয়ে দেওয়া হচ্ছে।’

মালয়েশিয়া গত ৯ সেপ্টেম্বর প্রথম দফায় ১৪টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। ওই সময় তারা শিশু খাবার, গুঁড়ো দুধ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খেজুরসহ বিভিন্ন ধরণের ত্রাণ সামগ্রী পাঠিয়ে ছিল। এরপর গত ২৩ সেপ্টেম্বর মালয়েশিয়ান রেড ক্রিসেন্ট ১০১ টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে।

আরও পড়তে পারেন: বরিশালে ১১ জেলে আটক : ছয় দিনে ১৫৭ জনের জেল



/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম