এক লাখ ইয়াবাসহ রিলাক্স পরিবহনের তিন জন গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো
০৮ অক্টোবর ২০১৭, ১২:২২আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ১২:২২

ইয়াবা উদ্ধার চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট ফ্লাইওভার এলাকায় অভিযান চালিয়ে এক লাখ ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। রবিবার (৮ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে রিলাক্স পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-১৫-০৯৯৭) তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন বাসের চালক মো. রনি (৩৫),সুপারভাইজার সোহেল (৩৫) ও হেলপার আষাঢ় (১৯)।

মিমতানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাসে করে বিপুল পরিমাণ ইয়াবা আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি টিম বহদ্দারহাট ফ্লাইওভারের মুখে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় রিলাক্স পরিবহনের এই বাসে তল্লাশি করলে এক লাখ পিস ইয়াবা পাওয়া যায়। ড্রাইভার ও তার দুই সহযোগী পরস্পর যোগসাজশে ইয়াবাগুলো পাচার করছিলেন। তাদের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার ইয়াবা ও গ্রেফতারকৃতদের চান্দগাঁও থানায় হস্তান্তর করা হবে।’

আরও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত চার

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম