নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার মৃধা জামিনে ছাড়া পেলেন

চট্টগ্রাম ব্যুরো
০৮ অক্টোবর ২০১৭, ২৩:০৪আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ২৩:০৪

চট্টগ্রাম

নিয়োগ দুর্নীতির দায়ে রেলওয়ে পুর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা জামিনে মুক্তি পেয়েছেন। কোর্ট ইন্সপেক্টর ও গুডস সহকারী নিয়োগ সংক্রান্ত দুটি পৃথক দুর্নীতি মামলায় জামিন পাওয়ার পর রবিবার (০৮ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পান।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মো. মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন,‘আজ দুটি মামলায় আদালত মৃধাকে জামিন দিয়েছেন। আর নতুন কোনও মামলা না থাকায় আদালতের আদেশে সন্ধ্যায় তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।’

এর আগে রবিবার দুপুরে কোর্ট ইন্সপেক্টর ও গুডস মামলায় তার জামিন আবেদনের শুনানি হয়। শুনানি শেষে চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মীর রুহুল আমিন এর আদালত ওই দুই মামলায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।

দুদক’র পিপি অ্যাডভোকেট মাহমুদুল হক মাহমুদ বলেন, ‘রবিবার কোর্ট ইন্সপেক্টর নিয়োগ দুর্নীতি মামলা ও গুডস সহকারী নিয়োগ দুর্নীতি মামলায় আদালত মৃধার জামিন মঞ্জুর করেন। মৃধার বিরুদ্ধে বিচারাধীন থাকা ১৩টি মামলার সবকটিতে জামিন পাওয়ায় কারাগার থেকে মুক্তি পেতে তার আর কোনও বাধা নেই।’

 দুদক সূত্র জানায়, নিয়োগ দুর্নীতির অভিযোগে মৃধাসহ তার সহযোগীদের বিরুদ্ধে ১৩টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) । এর মধ্যে দুটি মামলায় চলতি বছরের ২৭ এপ্রিল রায় দেন আদালত। রেলের সহকারী কেমিস্ট ও ফুয়েল চেকার পদে নিয়োগে দুর্নীতির দুই মামলায় মৃধা, কিবরিয়া ও হাফিজুরকে চার বছর করে প্রতিটিতে দুই বছর করে কারাদণ্ড দেন আদালত। বাকি ১১টি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। এর আগে গত বছরের ৩ আগস্ট অবৈধ সম্পদ অর্জনের অন্য একটি মামলায় ঢাকার একটি আদালতে তিন বছরের সাজা হয় মৃধার।

আদালত সূত্র জানায়, ইউসুফ আলী মৃধা রেলের নিয়োগ দুর্নীতির ১৩টি মামলায় আসামি হওয়ার পর ২০১২ সাল থেকে দুই বছর পলাতক ছিলেন। পরে ২০১৪ সালের ৩ মার্চ চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পন করেন করে জামিন আবেদন করলে আদালত তার জামিন আবেদন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেই থেকে তিন বছর ধরে মৃধা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

আরও পড়তে পারেন: মিঠামইনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময়


 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম