বান্দরবানে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে বান্দরবানের হাফেজ ঘোনা সাইক্লোন সেন্টারে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত চলে এ ভোট গ্রহণ কার্যক্রম।
বর্তমান সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুস নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই সভাপতি নির্বাচিত হওয়ায় সভাপতি পদ ছাড়া অন্য ১২টি পদে ২৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ৬৪৪ জন শ্রমিক ভোট প্রদান করেন।
নির্বাচনের কারণে সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত দূরপাল্লার কোনও যানবাহন জেলায় চলাচল করেনি। এতে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটিগামী যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েন।







