রোহিঙ্গাবাহী ট্রলারডুবি: মৃতের সংখ্যা বেড়ে ১২

কক্সবাজার প্রতিনিধি
০৯ অক্টোবর ২০১৭, ০৮:৫০আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ০৯:৩৮

রোহিঙ্গাবাহী নৌকা (ফাইল ছবি) কক্সবাজারের টেকনাফের নাফ নদীর শাহ পরীর দ্বীপ চ্যানেলে রোহিঙ্গাবাহী ট্রলার ডুবির ঘটনায় আরও ১০ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।

সোমবার সকালের দিকে স্থানীয়দের সহায়তায় শাহ পরীর দ্বীপের নাফ নদীর মোহনা থেকে এসব মৃতদেহ উদ্ধার করা হয়।

রবিবার রাত ১০টার দিকে দুই জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওই সময় আট জনকে জীবিত উদ্ধার করা হয়। এখনও ৭ জন নিখোঁজ রয়েছেন।

উদ্ধার হওয়া জীবিতরা বলছেন,তারা ২৮ জন একটি ট্রলারে করে বাংলাদেশে আসছিল। নাফ নদীর ঘোটার চরে আসার পর ট্রলারটি হঠাৎ ডুবে যায়। তাদের চিৎকারে বিজিবির টহল দল উদ্ধার তৎপরতা চালিয়ে আট জনকে উদ্ধার করেন। অন্যান্যরা নিখোঁজ রয়েছে।

টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, শাহ পরীর দ্বীপে ঘোলার চর পয়েন্টে একটি রোহিঙ্গাবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাতে দুজনসহ মোট ১২ জনের মৃতদেহ ও আট জনকে জীবিত অবস্থায় বিজিবি উদ্ধার করেছে।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি)মাইন উদ্দিন খান জানান, উদ্ধার রোহিঙ্গাদের তথ্যমতে এখনও অনেকেই নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে স্থানীয়দের সহায়তায় চেষ্টা চলছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান