২০ হাজার পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো
০৯ অক্টোবর ২০১৭, ১৪:৩০আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ১৪:৩০

ইয়াবা

চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলস্টেশন থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সোমবার (০৯ অক্টোবর) সকাল ৮টার দিকে দোহাজারী থেকে আসা একটি ট্রেনে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (চট্টগ্রাম মেট্রো) উপ-পরিচালক শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার যুবকের নাম নাজিম উদ্দিন (২৮)। নাজিম পটিয়া উপজেলার নন্দেরখীল মধ্যপাড়া এলাকার মৃত রমিজ উদ্দিনের ছেলে।

শামীম আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গ্রেফতার রমিজ ইয়াবাগুলো নিয়ে দোহাজারী থেকে ট্রেনে চড়ে নগরীতে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে আমরা ষোলশহর স্টেশনে ওই ট্রেনে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করি। উদ্ধার ২০ হাজার ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। গ্রেফতার নাজিমের নামে থানায় মামলা করা হয়েছে।’

আরও পড়তে পারেন: কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম