রোহিঙ্গাদের ফেরত পাঠাতে কাজ করছে সরকার: ওবায়দুল কাদের

চট্টগ্রাম ব্যুরো
০৯ অক্টোবর ২০১৭, ১৪:৫৯আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ১৪:৫৯

ওবায়দুল কাদের

রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দেওয়া হয়েছে মন্তব্য করে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘তাদের ওই দেশে ফেরত পাঠানো হবে। সরকার তাদের মিয়ানমার ফেরত পাঠানোর উদ্দেশে কাজ করছে। তাদের ফেরত পাঠানো আমাদের জন্য গুরুত্বপূর্ণ ও এখন এটি সরকারের মূল লক্ষ্য।’ সোমবার (০৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় কর্ণফুলী টানেলের জন্য নির্ধারিত এলাকা পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

সেতুমন্ত্রী আরও বলেন, ‘রোহিঙ্গারা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে না পারে সেই দিকে সরকারের সর্তক দৃষ্টি রয়েছে। রোহিঙ্গারা যাতে ইয়াবা পাচারসহ অপরাধী চক্রের সঙ্গে জড়িয়ে পড়তে না পারে সে জন্য নজরদারি বাড়াতে আইন -শৃংখলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রোহিঙ্গাদের ওপর সর্তক দৃষ্টি রেখেছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘বর্তমানে প্রায় সাড়ে ৫ লাখ রোহিঙ্গা আছে। প্রতিনিয়ত আরও আসছে। এ বিপুল জনগোষ্ঠীর ভরণ পোষণ একটা চ্যালেঞ্জ। জাতিসংঘকে রোহিঙ্গা ইস্যুতে আরও কঠোর অবস্থান নিতে হবে।’

কর্ণফুলী টানেল নিয়ে তিনি বলেন, ‘প্রকল্প বাস্তবায়নের সঙ্গে অর্থ ছাড়ের বিষয়টি জড়িত। আগামী নভেম্বর মাসের দিকে অর্থ ছাড় হতে পারে বলে তিনি আশা  প্রকাশ করেন।’

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী