চট্টগ্রামে ইস্পাত কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ১১

চট্টগ্রাম ব্যুরো
১০ অক্টোবর ২০১৭, ১৩:২৪আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ১৩:২৪

চট্টগ্রাম চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানায় বয়লার বিস্ফোরণে ১১ কর্মী দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১০ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার।

অগ্নিদগ্ধরা হলেন সীতাকুণ্ডের জাহাঙ্গীর (২৭),সোলায়মান (২৮),আলাউদ্দিন (২৮), নোয়াখালী জেলার আনোয়ার হোসেন (৩০), দিনাজপুরের মিনহাজুল ইসলাম (২৮), শাহ আলম (৩২),মিজানুর রহমান (২৭) ও লালমনিরহাট জেলার শফিকুল ইসলাম (২৫)। এদের মধ্যে সোলায়মান, আনোয়ার, মিনহাজ, শাহ আলম ও মিজানুরের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

এসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল সাড়ে ৬টায় ১১ জনকে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তারা সবাই জিপিএইচ ইস্পাত কারখানার শ্রমিক। ওই কারখানার বয়লার বিস্ফোরণে তারা অগ্নিদগ্ধ হন।’

তিনি আরও জানান, বয়লার বিস্ফোরণে ওই কারখানার মোট ১১জন দগ্ধ হন। তাদের মধ্যে পাঁচ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে গেছেন। অপর একজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং গুরুতর দগ্ধ আরও পাঁচ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

প্রতিবেশীদের মমতায় বেঁচে আছে ওরা দুই ভাই

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম