প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ও দেশের অর্থনৈতিক উন্নয়নে পাটশিল্পের অতীত ঐতিহ্য ফিরে আসবে, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। বুধবার নোয়াখালীর চৌমুহনির ডেল্টা জুট মিলে উৎপাদন বর্ধিতকরণ এবং পাট ক্রয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনৈতিক উন্নয়নে পাট শিল্পসহ দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানায় বর্তমান সরকার ব্যাপক সহযোগিতা করে আসছে।’ এসময় তিনি সরকারের অর্থনৈতিক উন্নয়নে শ্রমিকসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
চৌমুহনি পৌরসভার মেয়র আকতার হোসেন ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান শহীদুল আহসান, জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, ডেল্টা জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক সাঈদ হোসেনসহ প্রমুখ।








