চট্টগ্রামে জামায়াত-শিবিরের তিন নেতাকর্মী আটক

চট্টগ্রাম ব্যুরো
১২ অক্টোবর ২০১৭, ১০:১৯আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১০:১৯

চট্টগ্রাম চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা জামায়াতের আমিরসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১১ অক্টোবর) গভীর রাতে বাকলিয়ার কালামিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

বাকলিয়া থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন বাকলিয়া থানা জামায়াতের আমির আবুল মনছুর (৫৩), স্থানীয় জামায়াতের কর্মী মো. ওমর ফারুক (৩৭) ও তার ভাই শিবির কর্মী মো. জাহিদ (২৪)।

ওসি প্রণব চৌধুরী বাংলা ট্রিবিউনকে জানান, আটককৃতরা বৃহস্পতিবার জামায়াতের ডাকা হরতালে নাশকতার পরিকল্পনা নিচ্ছিল এমন সংবাদে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এদের মধ্যে একজন আগে দায়ের করা নাশকতা মামলার আসামি। আবুল মনছুরের নেতৃত্বে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা ব্যাপক নাশকতার পরিকল্পনা নিয়েছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে এবং আরও দুই জামায়াত-শিবির কর্মীকে আটক করা হয়।

আরও পড়ুন:

যুবলীগ কর্মীকে মারধরের অভিযোগ র‌্যাবের বিরুদ্ধে 

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম