আখাউড়ায় জামায়াত কার্যালয়ের দখল নিয়েছে ছাত্রলীগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৭, ২০:২৫আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ২০:২৫

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা সদরে জামায়াত-শিবির কার্যালয়ের তালা ভেঙে নিজেদের দখলে নিয়েছে উপজেলা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে। এসময় ছাত্রলীগ নেতারা কার্যালয়ের ভেতরে থাকা কাগজ-পত্র আগুনে জ্বালিয়ে দেয়।

জামায়াত কার্যালয়ের দখল নিচ্ছে ছাত্রলীগ কর্মীরা ছাত্রলীগ সূত্র জানায়, দুপুরে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিন বেগ শাপলুর নেতৃত্বে ছাত্রলীগের একটি গ্রুপ আখাউড়া কলেজপাড়া এলাকায় জামায়াত-শিবিরের কার্যালয় আল মদিনা কমপ্লেক্সের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় নেতাকর্মীরা ভেতরে থাকা কাগজ-পত্রে আগুনে জ্বালিয়ে দেয়। খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা স্বীকার করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার জানান, ভাঙচুর করা জামায়াতের অফিসটি পরিত্যক্ত অবস্থায় ছিলো। সেখানে তাদের কোনও কার্যক্রম পরিচালিত হতো না। অতি উৎসাহিত ছাত্রলীগের একটি গ্রুপ নিজেদের অবস্থান জানান দিতে এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে খোঁজ নেওয়া হচ্ছে, বলেও জানান তিনি।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একসময় সেখানে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নাশকতার কাজ করতো। আজকে হরতাল থাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা কার্যালয়টি নিজেদের দখলে নিয়েছে।’

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম