ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে যুবক গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৭, ১৪:০১আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ১৪:১২

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাস চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাস হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে মোক্তার হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ অক্টোবর) ভোররাতে নগরীর বড়পুল এলাকার একটি বাস কাউন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়। নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) শাহ আবদুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, মোক্তার চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় থাকতেন। যুবলীগ নেতা হিসেবে পরিচিত মোক্তারের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলায়। ভিডিও ফুটেজে হত্যাকাণ্ডের আগে সুদীপ্ত’র বাসার দিকে ওই যুবককে যেতে দেখা গেছে।

শাহ আবদুর রউফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মোক্তার ভোলায় পালিয়ে যাওয়ার উদ্দেশে শাহী বাস কাউন্টারে যায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তাকে রিমান্ডে নিয়ে হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।' 

প্রসঙ্গত, গত ৬ অক্টোবর শুক্রবার সকালে বাসা থেকে ডেকে নিয়ে নগরীর দক্ষিণ নালাপাড়া এলাকায় সুদীপ্তকে পিটিয়ে খুন করা হয়। নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু’র অনুসারী হিসেবে পরিচিত সুদীপ্ত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর রাজনীতি করতেন। সিটি কলেজ কেন্দ্রিক ছাত্রলীগের বিভেদ নিয়ে তাকে হত্যা করা হয় বলে জানিয়েছিল পুলিশ।

আরও পড়ুন চট্টগ্রামে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

/এসএসএ/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম