ওসির হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

চট্টগ্রাম ব্যুরো
১৬ অক্টোবর ২০১৭, ১৯:২৩আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ১৯:২৩

বাল্যবিয়ে বন্ধ করায় বরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান ওসি পুলিশের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে মুক্তি পেলো চট্টগ্রামের সাতকানিয়া এলাকার নবম শ্রেণির এক ছাত্রী। ১৯ অক্টোবর সন্ধ্যায় বিয়ের দিন ধার্য হলেও আজ সোমবার (১৬ অক্টোবর) সাতকানিয়া থানার ওসি রফিকুল হোসেন অভিভাবকদের সঙ্গে কথা বলে এই বিয়ে বন্ধ করে দেন।

সাতকানিয়া থানা পুলিশ জানিয়েছে, আগামী ১৯ অক্টোবর সাতকানিয়া থানার ছদাহা ইউনিয়নের বাসিন্দা মোজাহের মিয়ার ১৫ বছর বয়সী মেয়ে উম্মে হেনা তানিয়ার সঙ্গে একই থানার মধ্য রামপুর গ্রামের বাসিন্দা আহমেদ হোসেনের ছেলে সৌদি প্রবাসী ইকবাল হোসেনের বিয়ের কথা চূড়ান্ত হয়। পুলিশি তৎপরতায় বিষয়টি জানার পর ওসি রফিকুল হোসেন সোমবার দুপুরে উভয় পরিবারের অভিভাবকসহ সৌদি প্রবাসী পাত্র মো. ইকবাল হোসেনকে থানায় ডেকে আনেন। পরে তিনি তাদেরকে বাল্যবিয়ের কুফল ও এর আইনগত অপরাধের বিষয়ে বুঝিয়ে বিয়ে বন্ধ করেন। এ সময় সাতকানিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এনামুল কবির এবং দুইপক্ষের আত্মীয় স্বজনের  উপস্থিতিতে কন্যার বাবা ও পাত্রের বাবা ওসিকে বিয়েটি স্থগিত করার বিষয়ে নিশ্চয়তা দেন। এ সময় বিয়ে বন্ধ করার ক্ষেত্রে সহযোগিতা করার জন্য বর ইকবাল হোসেনকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান ওসি।

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ওসি রফিকুল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাল্যবিয়ের খবর পেয়ে আমি উভয়পক্ষকে থানায় ডেকে এনে বিয়ে বন্ধ করার জন্য অনুরোধ জানালে তারা সম্মত হন।’

ওসি আরও  জানান, বর প্রতিশ্রুতি দিয়েছেন বিয়ে না করে এবার ছুটি কাটিয়ে তিনি সৌদি আরব চলে যাবেন। কনের ২০ বছর পূর্ণ হলে তিনি দেশে এসে বিয়ের আয়োজন করবেন।

আরও পড়ুন:
নাটোরে স্মার্টফোন না পেয়ে গৃহবধূর আত্মহত্যা

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম