১৬৪ ধারায় জবানবন্দি দিলো সুদীপ্ত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার মোক্তার

চট্টগ্রাম ব্যুরো
১৮ অক্টোবর ২০১৭, ২০:৪৮আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ২০:৪৮

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাস

ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার মোক্তার হোসেন ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে। বুধবার (১৮ অক্টোবর) চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেম মো. নোমানের আদালতে সে জবানবন্দি দেয়। মামলার তদন্ত কর্মকর্তা সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চার দিনের রিমান্ড শেষে বুধবার মুক্তারকে আবার আদালতে হাজির করা হয়। আদালতে প্রায় দুই ঘণ্টা ধরে দেওয়া জবানবন্দিতে সে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। জবানবন্দি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) সাহাব উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জবানবন্দিতে মোক্তার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ১৫/১৬ জনের নাম প্রকাশ করেছে। তবে কার নির্দেশে তারা সুদীপ্তকে খুন করে সে বিষয়ে কোনও কিছু বলেনি।’

গত ৬ অক্টোবর সকালে নগরীর সদরঘাট থানার দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে সুদীপ্ত বিশ্বাসকে ডেকে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা। নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু'র অনুসারী হিসেবে পরিচিত সুদীপ্ত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর রাজনীতি করতেন। সিটি কলেজ কেন্দ্রীক ছাত্রলীগের মধ্যকার বিভেদ নিয়ে তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গত ১৩ অক্টোবর রাতে নগরীর বড়পুল এলাকার একটি বাস স্টেশন থেকে মোক্তার হোসেন নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে আদালত চার দিনের রিমাণ্ড মঞ্জুর করেন। সর্বশেষ গতকাল মঙ্গলবার রাতে নগরীর বাঘঘোনা এলাকা থেকে খায়ের ও বাবুকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: আড়াইহাজারে পানির বালতিতে পড়ে এক বছরের শিশুর মৃত্যু 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম