চট্টগ্রামে একটি দোকান থেকে ৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করছে পরিবেশ অধিদফতর। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নগরীর পতেঙ্গা থানাধীন কলসি দীঘির পাড়ে একটি দোকানে অভিযান চালিয়ে এসব পলিথিন জব্দ করা হয়।
পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক সংযুক্তা দাশগুপ্তা এ তথ্য নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানে অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানের মালিককে আগামী ২০ অক্টোবর শুনানিতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।








