কাকড়ি নদীর বাঁধ ভেঙে পাঁচ গ্রাম প্লাবিত

কুমিল্লা প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৭, ২৩:৫১আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ২৩:৫৭

কুমিল্লার চৌদ্দগ্রামে পাহাড়ি নদীর ঢল ভারতের পাহাড়ি ঢলে কুমিল্লার চৌদ্দগ্রামে কাকড়ি নদীর বাঁধ ভেঙে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। শনিবার (২১ অক্টোবর) রাত ৮টায় উজিরপুর ইউনিয়নের ঘাষি গ্রাম অংশে এ ঘটনা ঘটে।
উপজেলার মুক্তিযোদ্ধা ও ঘাসি গ্রামের বাসিন্দা প্রমৌদ রঞ্জন চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে খবরটি জানান। তার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার রাত ৮টায় সীমান্তবর্তী ভারতের পাহাড়ি নদীর ঢলের পানির প্রবল স্রোতে আসে। তখন ঘাসি গ্রামের ওই অংশ ভেঙে যায়।
পাহাড়ি নদীর ঢলে পাশ্ববর্তী শাহাপুর, পরানপুর, মানিকপুর আর রামচন্দ্রপুর গ্রামেও পানি ঢুকে পড়ে। এ কারণে ওই এলাকার ফসলি জমিসহ রোপা আমনের ব্যাপক ক্ষতি হয়েছে। নদীর স্রোত না কমলে আরও ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন এই মুক্তিযোদ্ধা।
চৌদ্দগ্রাম উপজেলার নির্বাহী অফিসার মাঈনউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পাহাড়ি ঢলের প্রবল স্রোতে কাকড়ি নদীর বাঁধ ভেঙে ঘাসি গ্রামসহ পাঁচটি গ্রাম প্লাবিত হয়। সকালে ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম